বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগ, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর ভাটারায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টি আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করেছে

2026-10-31T18:17:16+00:00
2026-10-31T18:17:16+00:00
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১ নভেম্বর ২০২৬
রাজধানী
বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগ, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ভাটারায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টি আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে গত ২৫ অক্টোবর থেকে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আবদুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়। ডিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় ওই বাসায় অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মাশেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী আবদুল্লাহ আল জহিরকে ২৫ অক্টোবর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: