ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু করল ডিএনসিসি

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

2026-10-31T15:38:18+00:00
2026-10-31T15:38:18+00:00
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
রাজধানী
ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু করল ডিএনসিসি
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, নগরবাসীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ডিএনসিসির মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই মোবাইল ফিভার ক্লিনিক চালু করা হয়েছে।

প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। দেশের মানুষের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

নিজেদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জনসেবার দায়িত্বের কথা তুলে ধরে শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।’

মিরপুরের ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর সহযোগিতায় মিরপুর-১০-এর পাশাপাশি মিরপুর-১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে। এ কাজে পাশে থাকার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনসেবামূলক কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: