ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০-এ শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার

2026-10-29T12:40:57+00:00
2026-10-29T12:40:57+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
রাজধানী
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০-এ শ্রমিকদের অবরোধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম 
সংগৃহীত ছবি

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আশপাশের সড়কেও সৃষ্টি হয় যানজট।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

পুলিশের তথ্য অনুযায়ী, কয়েকশ শ্রমিক ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজট ছড়িয়ে পড়ে এবং সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি তৈরি হয়।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: