
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয়ের এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকায় বিক্রি হবে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বুধবার নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুসের সর্বশেষ সমন্বয়ের ফলে এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে স্বর্ণ কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে।