চট্টগ্রামে ৫ বছরের শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

2026-10-27T18:49:00+00:00
2026-10-27T18:49:00+00:00
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ৫ বছরের শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিনিয়র দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ওয়াচ্ছের বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে। নিহত শিশু আলী হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সন্দ্বীপের মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার থেকে কমলা সড়কে ওয়াচ্ছের গো বাড়ির সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছরের শিশু আলী হোসেন আছাড় খেয়ে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়। এতে তার দুই কান, নাক ও মাথার পেছনের অংশ দিয়ে রক্তক্ষরণ হয়।

পরে তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে শিশুটির মৃত্যু হয়।

পরিবারের বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে তার প্রবাসী বাবা আবু তাহের সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মো. জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: