দাগনভূঞায় আইনশৃঙ্খলা সভা: অপপ্রচার, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের তাগিদ

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

সারাদেশ

ফেনীর দাগনভূঞায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার

2026-10-27T18:33:25+00:00
2026-10-27T18:33:25+00:00
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাগনভূঞায় আইনশৃঙ্খলা সভা: অপপ্রচার, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের তাগিদ
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
ফেনীর দাগনভূঞায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

আজ সকালে দাগনভূঞা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভায় বক্তারা এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা।

সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক মো. ইমাম হাছান কচি, সাংবাদিক তবারক হোসেন, সাংবাদিক আলমগীর ননী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম ও আবদুর রাজ্জাক মাস্টার, ইসলামী আন্দোলনের নেতা মিরাজ এবং বিএনপি নেত্রী জাহানারা আক্তারসহ কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: