ডিমলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর বার্নিরঘাট এলাকায়

2026-10-27T16:38:44+00:00
2026-10-27T16:38:44+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডিমলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর বার্নিরঘাট এলাকায় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর টেপাখড়িবাড়ী ইউনিয়নের বার্নিরঘাট এলাকায় তিস্তা নদীর অববাহিকায় নৌকাবাইচ ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। তিস্তা নদী রক্ষা কমিটি ও স্থানীয় কয়েকজনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনিক অনুমতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নৌকাবাইচ দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে বহু মানুষ সেখানে জড়ো হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ওই দিন সন্ধ্যায় নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হওয়ার পর নদীর চর থেকে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা ঝটিকা মিছিল করেন বলে অভিযোগ উঠেছে। মিছিলে প্রায় ৪০ থেকে ৫০ জন অংশ নেন বলে জানা গেছে।

পরদিন ২৫ অক্টোবর মিছিলের ভিডিও কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় ও প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, ছাত্রলীগের মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ভিডিও পর্যালোচনা করে মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রাতে টেপাখড়িবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মিছিলে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত পুলিশ সূত্রে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: