সৌদি আরবে বজ্রবৃষ্টির মধ্যে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

সৌদি আরবের মদিনা প্রদেশের আল উলা শহরে বজ্রবৃষ্টির মধ্যে খেজুর গাছ থেকে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক প্রবাসী

2026-10-27T16:36:09+00:00
2026-10-27T16:36:09+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৌদি আরবে বজ্রবৃষ্টির মধ্যে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের মদিনা প্রদেশের আল উলা শহরে বজ্রবৃষ্টির মধ্যে খেজুর গাছ থেকে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

নিহতের চাচা মো. বেলাল উদ্দিন জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় সাড়ে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবু বক্কর। সেখানে আল উলা শহরে খেজুর গাছে কাজ করতেন তিনি। রোববার বজ্রবৃষ্টির সময় কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাল উদ্দিন আরও জানান, তরুণ বয়সে পরিবারের স্বপ্ন পূরণের আশায় প্রবাসে যাওয়া আবু বক্করের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনেরা শোকাহত। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ এলাকায়ও শোকের ছায়া নেমে আসে।

সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আবু বক্কর সিদ্দিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, আবু বক্কর সিদ্দিকের মৃত্যুর বিষয়টি তিনি সদ্য জেনেছেন। এ ঘটনায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: