ওরশ ঘিরে ফটিকছড়িতে তীব্র যানজট, নাজিরহাট-নানপুর সড়কে জনদুর্ভোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবু আহমদ মিয়া মাইজভান্ডারী (ক.)-এর বার্ষিক ওরশকে কেন্দ্র করে নাজিরহাট-মাইজভান্ডার-নানপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি

2026-10-22T19:15:52+00:00
2026-10-22T19:15:52+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ওরশ ঘিরে ফটিকছড়িতে তীব্র যানজট, নাজিরহাট-নানপুর সড়কে জনদুর্ভোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবু আহমদ মিয়া মাইজভান্ডারী (ক.)-এর বার্ষিক ওরশকে কেন্দ্র করে নাজিরহাট-মাইজভান্ডার-নানপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপর এলোমেলোভাবে শত শত যানবাহন পার্কিং করে রাখায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওরশে অংশ নিতে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থী আসছেন। তাঁদের বহনকারী যানবাহনের জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় অনেক গাড়ি প্রধান সড়কের ওপরই রাখা হচ্ছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে।

যানজটের কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়ছেন।

সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত যানবাহন ও পথচারীর চাপে সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দরবারের স্বেচ্ছাসেবীদের পর্যাপ্ত উপস্থিতি চোখে পড়েনি।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওরশসহ বড় ধর্মীয় আয়োজনের সময় সড়কের ওপর যানবাহন পার্কিং বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তাঁদের মতে, নির্দিষ্ট পার্কিং এলাকা গড়ে তোলা এবং যানবাহন চলাচলে সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতেও এ ধরনের ভোগান্তি অব্যাহত থাকবে।

এ বিষয়ে খালেক মঞ্জিল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছি। যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: