পটিয়া থেকে ছিনতাই হওয়া ১৬ লাখ টাকার চিনির চালান, বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় চালককে অচেতন করে চিনিভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই

2026-10-22T19:24:53+00:00
2026-10-22T19:24:53+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পটিয়া থেকে ছিনতাই হওয়া ১৬ লাখ টাকার চিনির চালান, বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়ায় চালককে অচেতন করে চিনিভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই হওয়া ১৫ টন চিনির মধ্যে এসব বস্তা উদ্ধার করা হয়। তবে বাকি চিনি ও ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনাঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের ২৮ টন চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথে নাসিরাবাদ এলাকার একটি কারখানায় ১৩ টন চিনি খালাস করা হয়। বাকি ১৫ টন চিনি নিয়ে গাড়িটির পটিয়ার ফুলকলি কারখানায় যাওয়ার কথা ছিল।

কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ছিনতাইয়ের শিকার হয় কাভার্ডভ্যানটি। গত বুধবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকা থেকে চালক আলমগীরকে (৪৫) অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করেন অন্য চালকেরা। পরে তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চালকের দাবি, তাঁকে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে অচেতন করা হয়েছিল। এ সময় চিনিসহ কাভার্ডভ্যানটি নিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা এবং কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

ঘটনার পর ছিনতাই হওয়া গাড়ি ও চিনি উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বান্দরবানের লামা উপজেলার চাম্বি মফিজ বাজার এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে আজিজনগর বাজারের কয়েকটি দোকান থেকে ছিনতাই হওয়া ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত চলছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, চিনি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বান্দরবান থেকে আপাতত কিছু চিনি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চিনি উদ্ধার এবং ছিনতাই ও চোরাই মালামালের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।

ছিনতাই হওয়া চিনির একটি অংশ উদ্ধার হলেও পুরো চালান ও কাভার্ডভ্যানের সন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাই এখন পুলিশের লক্ষ্য।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: