কয়রায় ১৩ কেজি হরিণের মাংসসহ মাথা, পা ও চামড়া জব্দ

কয়রা (খুলনা) সংবাদদাতা

সারাদেশ

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট

2026-10-22T19:01:13+00:00
2026-10-22T19:01:13+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
কয়রায় ১৩ কেজি হরিণের মাংসসহ মাথা, পা ও চামড়া জব্দ
কয়রা (খুলনা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী এলাকার সিংয়ের বাঁধসংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা। এ সময় সেখান থেকে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি হরিণের চামড়া জব্দ করা হয়।

পরে জব্দ করা মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার ও পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: