ভারতের মুকুট কেড়ে নিতে আসছে ভিয়েতনাম, তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের স্বীকৃতি পেতে যাচ্ছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার

2026-10-19T15:59:16+00:00
2026-10-19T15:59:16+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খেলা
ভারতের মুকুট কেড়ে নিতে আসছে ভিয়েতনাম, তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ পিএম 
প্রস্তাবিত ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম। ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের স্বীকৃতি পেতে যাচ্ছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার বিশাল স্টেডিয়াম। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে চালু হলে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হবে এটি।

নির্মাণাধীন স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে ‘ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম’। এটি ভিয়েতনামের বৃহত্তর আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

স্টেডিয়ামটির নকশায় ভিয়েতনামের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাচীন ডং সন সভ্যতার ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি হচ্ছে এর নকশা। আধুনিক স্থাপত্যের সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয় ঘটানোই এ পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।

বিশাল এই স্টেডিয়ামে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বড় কনসার্ট ও অন্যান্য আন্তর্জাতিক আয়োজনও করা সম্ভব হবে। বহুমুখী ব্যবহারের উপযোগী করে স্টেডিয়ামটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর দর্শক ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩২ হাজার। অন্যদিকে, ভিয়েতনামে নির্মাণাধীন স্টেডিয়ামটির পরিকল্পিত ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার, যা ভারতের স্টেডিয়ামটির চেয়ে ৩ হাজার বেশি।

নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে দর্শক ধারণক্ষমতার দিক থেকে নতুন বিশ্বরেকর্ড গড়বে ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় পরিসরের অবকাঠামো নির্মাণে ভিয়েতনাম নতুন অবস্থান তৈরি করতে পারে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: