সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত, স্ট্রেচারে মাঠ ছাড়লেন মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে

2026-10-17T20:02:56+00:00
2026-10-17T20:02:56+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত, স্ট্রেচারে মাঠ ছাড়লেন মার্তিনেজ
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে।

সংঘর্ষের পর মাঠে কিছুক্ষণ নড়াচড়া না করে পড়ে ছিলেন মার্তিনেজ। দ্রুত তাঁর কাছে ছুটে যান দুই দলের চিকিৎসক ও জরুরি চিকিৎসাকর্মীরা। মাঠেই ১০ মিনিটের বেশি সময় ধরে চলে তাঁর চিকিৎসা। এ সময় তাঁকে কাঁদতেও দেখা যায়।

পরিস্থিতি বিবেচনায় মার্তিনেজকে আর খেলানো সম্ভব হয়নি। পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স।

ইতোমধ্যে মার্তিনেজকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁর চোটের প্রকৃতি ও শারীরিক অবস্থা সম্পর্কে চেলসির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

এদিকে ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। তবে জয়ের ম্যাচেও মার্তিনেজের গুরুতর চোটের ঘটনা উদ্বেগ তৈরি করেছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: