মেসির দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপে-হালান্ড, চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির দুটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা

2026-10-15T15:39:26+00:00
2026-10-15T15:39:26+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
মেসির দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপে-হালান্ড, চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম 
মেসির দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপে-হালান্ড, চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির দুটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড সবচেয়ে কম ম্যাচে ৬০ গোল করার কীর্তি গড়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাতে রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ায় স্প্যানিশ ক্লাবটি। রিয়ালের হয়ে গোল করেন এমবাপে। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন ফরাসি তারকা।

এর আগে টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার রেকর্ড ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই বার্সেলোনার হয়ে ২৮ বছর বয়সে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে। ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর হয়ে মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল তাঁর।

অন্যদিকে, একই রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেন হালান্ড। এতে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ৬১। এই গোলগুলো করতে নরওয়েজীয় স্ট্রাইকারের খেলতে হয়েছে মাত্র ৬০ ম্যাচ। উয়েফার তথ্য অনুযায়ী, ২৬ বছর ৮৫ দিন বয়সে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৬০ গোলের রেকর্ডটি এত দিন ছিল মেসির দখলে। আর্জেন্টাইন তারকার এই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ৮০ ম্যাচ। সেখানে হালান্ড ২০ ম্যাচ কম খেলেই সেই রেকর্ড ভেঙেছেন।

এখানেই শেষ নয়, ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠেছেন হালান্ড। সিটির জার্সিতে মাত্র ৪১ ম্যাচে ৩৭ গোল করে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। আগুয়েরো ৬৪ ম্যাচে করেছিলেন ৩৬ গোল।

এমবাপে ও হালান্ডের এই কীর্তি চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডবুকে নতুন সংযোজন। একজন বয়সের হিসাবে দ্রুততম শততম ম্যাচ খেলে ইতিহাস গড়েছেন, অন্যজন গোলের গতিতে পেছনে ফেলেছেন মেসিকে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: