শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াই, ৪ রানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের!

ক্রীড়া ডেস্ক

খেলা

নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বাংলাদেশ। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে দারুণ লড়াই করেও

2026-10-16T17:40:26+00:00
2026-10-16T17:40:26+00:00
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াই, ৪ রানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের!
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম 
সংগৃহীত ছবি
নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বাংলাদেশ। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে দারুণ লড়াই করেও মাত্র ৪ রানে হেরেছে যুবা টাইগ্রেসরা। শ্রীলঙ্কার দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ইনিংসে ১৫৪ রানেই থেমে যায় বাংলাদেশের মেয়েরা।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টসের পর আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার সানজানা। ৪৪ বলে ৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এ ছাড়া বিমোক্ষা ১৫ বলে ২৩ এবং উমায়ানগা ২৩ বলে করেন ২৮ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিম মেধা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌসি ও আফরিন মিম।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাত ইমান্তা কোনো রান না করেই সাজঘরে ফেরেন। চার নম্বরে ব্যাট করতে নামা শিরিনা খাতুনও ৭ বলে ৬ রানের বেশি করতে পারেননি। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

তবে এরপর প্রতিরোধ গড়েন নিশিতা আক্তার নিশি ও সাদিয়া ইসলাম। নিশি ৩৩ বলে ৩২ রান করে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। অন্যদিকে, দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাদিয়া। মাত্র ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে সাদিয়া আক্তারের ব্যাটেও আসে ঝলক। ২২ বলে ৩৫ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি।

ম্যাচের শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৮ রান। কিন্তু ওই সময়ে ৪৩ রান তুলতে সক্ষম হয় দলটি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। তবে বাংলাদেশ করতে পারে ১৪ রানের বেশি নয়।

ফলে দারুণ লড়াই করেও ৪ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় যুবা টাইগ্রেসদের। শ্রীলঙ্কার হয়ে চামুদি প্রাবোদা ও চামোদি দুটি করে উইকেট নেন।

শেষ পর্যন্ত অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলেও ফাইনালে বাংলাদেশের মেয়েদের লড়াকু পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: