মদনে ইউএনও নাদির হোসেন শামীমকে বিদায় সংবর্ধনা

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মদন উপজেলা পরিষদের উদ্যোগে এ

2026-10-17T18:36:27+00:00
2026-10-17T18:36:27+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মদনে ইউএনও নাদির হোসেন শামীমকে বিদায় সংবর্ধনা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মদন উপজেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা ইউএনও নাদির হোসেন শামীমের কর্মকালীন অবদান, প্রশাসনিক দক্ষতা ও জনসেবায় আন্তরিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও মানুষের সেবায় আন্তরিকতা একজন প্রশাসনিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ গুণ। মদনে দায়িত্ব পালনকালে নাদির হোসেন শামীম তাঁর কাজের মাধ্যমে যে অবদান ও স্মৃতি রেখে গেছেন, তা স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা বিদায়ী ইউএনওর কর্মনিষ্ঠা ও আন্তরিকতার কথা তুলে ধরে তাঁর নতুন কর্মস্থলে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, জামায়াতের নায়েবে আমির ইদ্রিস মাস্টার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু তাহের আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক যুবদল নেতা এনামুল হক, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জুলাই যোদ্ধা ইমরান হোসেন এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. শামছুল হক চ্যাম্পিয়ান।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: