সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের

2026-10-17T17:47:22+00:00
2026-10-17T17:47:22+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
গাজীপুর সংবাদদাতা
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম 
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেডে আগুন জ্বলছে। আজ শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে কারখানার নিচতলার স্টোরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। প্রথম ইউনিটটি খবর পাওয়ার প্রায় ১২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

বিকেল সোয়া ৫টার দিকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এর প্রায় ১৫ মিনিট পর আরও দুটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

এদিকে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে টেলিফোন অপারেটর জানান, সফিপুর আনসার ক্যাম্পের বিপরীতে প্রতিষ্ঠানটির প্রধান কারখানা অবস্থিত। তবে সেখানে আগুন লাগার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: