হবিগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে ৭ বছরের শিশুকে তুলে নেওয়ার অভিযোগ

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে সানী নামে সাত বছরের এক শিশুকে তুলে নিয়ে

2026-10-14T19:26:31+00:00
2026-10-14T19:26:31+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে ৭ বছরের শিশুকে তুলে নেওয়ার অভিযোগ
হবিগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে সানী নামে সাত বছরের এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে ৪-৫ জনের একটি দল এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের দাবি। সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির মা।

নিখোঁজ সানী পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারের দাবি, রাতের আঁধারে কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে শিশুটিকে নিয়ে যায়। তবে কারা তাকে নিয়ে গেছে, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সানীর চাচা ফরহাদ বলেন, শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বিষয়টি এলাকার মুরব্বিদের জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। সানীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৭৬০-০৩০৫১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: