হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে ৩ লাখ ৯৭ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার

2026-10-14T19:10:12+00:00
2026-10-14T19:10:12+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে ৩ লাখ ৯৭ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) শিমুলকুচি ও আঠারোবাড়ি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে আনা এসব কসমেটিকস দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: