যবিপ্রবির ছাদে সৌরবিদ্যুৎ, পূরণ হচ্ছে চাহিদার এক-তৃতীয়াংশ

যবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ভবনের ছাদে স্থাপন করা সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদার প্রায়

2026-10-14T17:31:27+00:00
2026-10-14T17:36:10+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
যবিপ্রবির ছাদে সৌরবিদ্যুৎ, পূরণ হচ্ছে চাহিদার এক-তৃতীয়াংশ
যবিপ্রবি সংবাদদাতা
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ভবনের ছাদে স্থাপন করা সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ হচ্ছে। শুধু তাই নয়, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন যবিপ্রবির আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদে প্রায় ৬৩ হাজার বর্গফুট এলাকাজুড়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

আলোচনায় ড. সাখাওয়াত হোসেন নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব, বিদ্যুতের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরেন। তিনি মান নির্ধারণের ইতিহাস নিয়েও আলোচনা করেন।

যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোর যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং দি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান। সভাপতিত্ব করেন বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) প্রকৌশলী মো. আসলাম শেখ।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: