বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের সাফল্য, স্থাপত্য শিক্ষার্থীদের ঝুলিতে দুই পুরস্কার

রাজশাহী সংবাদদাতা

শিক্ষা

‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি পুরস্কার অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার দুটি পৃথক ইভেন্টে

2026-10-12T19:29:59+00:00
2026-10-12T19:29:59+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের সাফল্য, স্থাপত্য শিক্ষার্থীদের ঝুলিতে দুই পুরস্কার
রাজশাহী সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি পুরস্কার অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার দুটি পৃথক ইভেন্টে অংশ নিয়ে একটি দল দ্বিতীয় এবং অন্য দল তৃতীয় স্থান অর্জন করেছে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ৮ থেকে ১১ অক্টোবর চার দিনব্যাপী এ আয়োজন করে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

নগরায়নের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপন করে ‘আরবান হ্যাকাথন’ ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে রুয়েটের তিন সদস্যের একটি দল। দলের সদস্যরা হলেন দেওয়ান শাহরিয়ার পারভেজ সৌমিত, ইশরাক ওয়াসি খান এবং রাহিদ বিন জাফর সামি।

অন্যদিকে, স্থাপত্য, নকশা ও নির্মিত পরিবেশবিষয়ক জ্ঞান ও দক্ষতার স্বাক্ষর রেখে কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে রুয়েটের আরেকটি দল। এ দলের সদস্যরা হলেন তাসমিয়া লাবণ্য, জান্নাতুল ফেরদৌস চৌধুরী মিম এবং রামিশা মহসিন।

এ ছাড়া একই বর্ষের শিক্ষার্থী সোহান ফেরদৌস ‘ইম্প্রমটু পলিটিকো’ সেগমেন্টে তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপন করে প্রশংসা অর্জন করেন।

বাংলাদেশ আর্কসামিট ২০২৬-এ রুয়েটের শিক্ষার্থীদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ।

এ অর্জন স্থাপত্য শিক্ষায় রুয়েটের শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরেছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: