মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট, শিক্ষার্থীদের দাবি পূরণের অঙ্গীকার

মাভাবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট

2026-10-12T17:26:53+00:00
2026-10-12T17:26:53+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট, শিক্ষার্থীদের দাবি পূরণের অঙ্গীকার
মাভাবিপ্রবি সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:২৬ পিএম 
মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট, শিক্ষার্থীদের দাবি পূরণের অঙ্গীকার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। অন্যদিকে, শহীদ আবরার ফাহাদ হলের নতুন প্রভোস্ট হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে দুই শিক্ষক নিজ নিজ হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ এবং আবাসিক হলগুলোতে স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন নতুন প্রভোস্টরা।

জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাদের জন্য কাজ করতে পারা আমার কাছে আনন্দের। আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের চেষ্টা করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে আবাসিক হলে সুষ্ঠু, সুন্দর, স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।

অন্যদিকে, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারা সব সময়ই আনন্দের। হলের অভিভাবক হিসেবে এ দায়িত্বকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার ভালো সুযোগ বলে মনে করছি।

তিনি আরও বলেন, হলের আবাসন, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নসহ শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি পূরণে তাঁদের পাশে থাকবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: