পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে IEEE Day ২০২৬। এ উপলক্ষে র্যালি, কেক কাটা, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও দুটি সেমিনারের আয়োজন করা হয়। প্রযুক্তি, বিদ্যুৎব্যবস্থা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে এসব কর্মসূচিতে আলোচনা করেন সংশ্লিষ্ট শিক্ষক ও বিশেষজ্ঞরা।
রবিবার সকালে IEEE পাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি বের করা হয়। পরে স্বাধীনতা চত্বরে কেক কাটা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, IEEE পাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের উপদেষ্টা ড. টি. এইচ. এম. সুমন রশিদ, মুহা. গালিব হাসান, কাউন্সিলর মো. আরিফুল ইসলাম এবং ব্রাঞ্চ চেয়ার নাহিদ খান। এ ছাড়া সংশ্লিষ্ট ব্রাঞ্চের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
দিনের দ্বিতীয় পর্বে বিকেল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের ভার্চুয়াল ক্লাসরুমে আলোচনা সভা ও দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘Power System Analysis and Research Using PSS®E and DIgSILENT PowerFactory’ শীর্ষক বিষয় উপস্থাপন করেন আহসান হাবিব শাকিল। তিনি এফএস এনার্জি বাংলাদেশে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং মালয়েশিয়ার নর্থ কনসাল্ট ইঞ্জিনিয়ারিংয়ের (NCE) সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রমে যুক্ত।
অন্য সেমিনারে ‘Research Roadmap: A Light into the Dark Ocean’ শীর্ষক বিষয় উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মো. ওমর ফারুক।
আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী ও তরুণ গবেষকদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান, গবেষণার সুযোগ এবং প্রকৌশলভিত্তিক দক্ষতা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।