‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বসে থাকব না’—কড়া বার্তা শামা ওবায়েদের

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র

2026-10-12T19:02:21+00:00
2026-10-12T19:02:21+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বসে থাকব না’—কড়া বার্তা শামা ওবায়েদের
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম 
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার রাজধানীর বিস মিলনায়তনে
পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা ও মদিনা বিশ্বের সব মুসলমানের ঐক্যের প্রতীক। এ দুটি পবিত্র নগরীর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে, তাই বিষয়টি শুধু কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে কি না এবং সৌদি আরব সেনা চাইলে বাংলাদেশ পাঠাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো ওই জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সেনা পাঠানোর প্রশ্ন আসবে। তাই এই মুহূর্তে বাংলাদেশ থেকে সেনা পাঠানোর কোনো প্রশ্ন নেই।

তিনি আরও বলেন, সৌদি আরবের এই কঠিন সময়ে বাংলাদেশ দেশটির পাশে রয়েছে। একই সঙ্গে চলমান হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ও দেশের সাধারণ মানুষ সব সময় সৌদি আরবের জনগণের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সৌদি আরবের তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এই মুহূর্তে দেশের জ্বালানি খাতে বড় ধরনের শঙ্কা দেখছে না সরকার।

তিনি জানান, জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চলমান সংঘাতের অবসান কামনা করে তিনি অবিলম্বে হামলা ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: