ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন,

2026-10-12T15:46:21+00:00
2026-10-12T15:46:21+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তবে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বেও রয়েছেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি পরিচয় ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলেন। এই চেতনা ধারণ করে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। দেশের ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূজা উদ্‌যাপনের জন্য সরকার বরাদ্দ দিয়েছে। এসব বরাদ্দ ও সহায়তা সরকারি নির্দেশনা এবং নির্ধারিত নীতিমালা অনুযায়ী বণ্টন করতে হবে।

পূজার সময় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।

সভায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মাদক এখন দেশের জন্য একটি গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: