মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদিকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রয়োজনে

2026-10-10T17:09:45+00:00
2026-10-10T17:09:45+00:00
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদিকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:০৯ পিএম 
ফাইল ছবি

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রয়োজনে পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও বাংলাদেশের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সেমিনারে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিনিয়োগ, শ্রমবাজার এবং পারস্পরিক আস্থার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শ্রমবাজারও বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। দেশটিতে আরও দক্ষ জনশক্তি পাঠাতে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার অংশীদার হতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হলে মক্কায় যোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

এদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে শ্রমশক্তি পাঠানোর প্রচলিত কাঠামোর বাইরে নিয়ে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার পর্যায়ে উন্নীত করার বিষয়টিও সেমিনারে গুরুত্ব পায়।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: