প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, শনাক্ত দুই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

2026-10-10T11:39:03+00:00
2026-10-10T11:39:03+00:00
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, শনাক্ত দুই ব্যক্তি
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ এএম 
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। শুক্রবার দিবাগত রাতে ঘটা এ ঘটনায় দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর একটি বিস্ফোরিত হলেও অন্যটি পরে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তাঁরা দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ককটেল নিক্ষেপের পর ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে যান।

ডিএমপির এই কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল তদন্তে নামে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনার মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান ইবনে মিজান। তবে ককটেল নিক্ষেপের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি। তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্য তথ্য জানার চেষ্টা চলছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: