প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিল, সড়কে পরীক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। শনিবার (১০ অক্টোবর)

2026-10-10T14:33:27+00:00
2026-10-10T14:33:27+00:00
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিল, সড়কে পরীক্ষার্থীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ঠিক আগে তা স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। আকস্মিক এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর পরীক্ষার্থীরা মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে রাজধানীর মতিঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের কিছু অংশের মিল পাওয়া গেছে। এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ছিল। তবে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন নিয়োগপ্রত্যাশীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং নতুন তারিখ ঘোষণার দাবিতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: