মাগুরায় ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১, নগদ প্রায় ২০ লাখ টাকা উদ্ধার

মাগুরা সংবাদদাতা

সারাদেশ

মাগুরায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০

2026-10-09T15:15:38+00:00
2026-10-09T15:15:38+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাগুরায় ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১, নগদ প্রায় ২০ লাখ টাকা উদ্ধার
মাগুরা সংবাদদাতা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প। এ সময় টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস লেখা বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটারও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা সদর থানার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাশেদ শেখ (৪১)। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামতসহ তাঁকে মাগুরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র জব্দ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: