দুর্গাপূজার উৎসবে সৌরভ-পিংকির কণ্ঠে আসছে ‘তুমি আমি দুজন মিলে’

চট্টগ্রাম ব্যুরো

বিনোদন

শরতের কাশফুল আর শিউলির সুবাসে চারপাশে এখন উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যখন জমে

2026-10-08T19:12:24+00:00
2026-10-08T19:12:24+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
বিনোদন
দুর্গাপূজার উৎসবে সৌরভ-পিংকির কণ্ঠে আসছে ‘তুমি আমি দুজন মিলে’
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম 
সংগৃহীত ছবি
শরতের কাশফুল আর শিউলির সুবাসে চারপাশে এখন উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যখন জমে উঠছে আনন্দ-উচ্ছ্বাস, ঠিক সেই সময় শ্রোতাদের জন্য নতুন প্রেমের গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী সৌরভ রায় ও নবাগতা কণ্ঠশিল্পী পিংকি দাশ।

‘তুমি আমি দুজন মিলে, একটা গল্প হয়ে’ শিরোনামের গানটি সাজানো হয়েছে মিষ্টি প্রেমের আবহে। দুর্গোৎসবের আনন্দে গানটি শ্রোতাদের বাড়তি বিনোদন দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক তাপস চৌধুরী। অডিও ও ভিডিও নির্মাণের পুরো কাজ হয়েছে ই.এল মিডিয়ার কর্ণধার অনুজিৎ বড়ুয়া লিমন এবং ভিডিওগ্রাফার হিমেল বড়ুয়া স্বপনীলের তত্ত্বাবধানে।

১৫ অক্টোবর প্রকাশ

নির্মাতারা জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সংগীত পরিচালক তাপস চৌধুরী এবং শিল্পীদ্বয়ের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গানটির অডিও-ভিডিও প্রকাশ পাবে।

নতুন এ গান নিয়ে শিল্পী সৌরভ রায় ও পিংকি দাশের মধ্যে যেমন উৎসাহ রয়েছে, তেমনি শারদীয় দুর্গোৎসবের আবহে গানটি শ্রোতাদের কাছেও সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শরতের উৎসবমুখর পরিবেশে প্রেম, সুর আর কণ্ঠের মেলবন্ধনে ‘তুমি আমি দুজন মিলে, একটা গল্প হয়ে’ তাই এবারের দুর্গোৎসবের সংগীত আয়োজনে যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: