‘তোমার অর্জন ইতিহাস হয়ে থাকবে’- মেসির বিদায়ে রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার সমাপ্তিতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের পর বছর মাঠে একে অপরের সবচেয়ে বড়

2026-10-08T10:35:08+00:00
2026-10-08T10:35:08+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
‘তোমার অর্জন ইতিহাস হয়ে থাকবে’- মেসির বিদায়ে রোনালদো
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এএম 
‘তোমার অর্জন ইতিহাস হয়ে থাকবে’- মেসির বিদায়ে রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার সমাপ্তিতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের পর বছর মাঠে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে পরিচিত এই দুই তারকার সম্পর্ক এবার দেখা গেল অন্য এক আবহে। মেসির অর্জনের প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

আর্জেন্টিনার জার্সিতে গতকাল নিজের শেষ ম্যাচ খেলেছেন মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৮৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটিতে বিদায়ী রাতে নিজেও আলো ছড়িয়েছেন মেসি। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আবেগঘন বার্তা দেন মেসি। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা জানান, বিদায় নেওয়ার সিদ্ধান্তটি সঠিক হলেও আকাশি-সাদা জার্সিকে তিনি এরই মধ্যে মিস করতে শুরু করেছেন। দীর্ঘ ক্যারিয়ারের নানা স্মৃতি, আনন্দ ও আবেগের কথা তুলে ধরেন তিনি।

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। জাতীয় দলের জার্সিতে তিনি জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং সবচেয়ে বড় সাফল্য ২০২২ বিশ্বকাপ। বিদায়ী বার্তায় সতীর্থ ও সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন তিনি।

মেসির সেই আবেগঘন পোস্টেই মন্তব্য করেন রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে সম্মান জানিয়ে পর্তুগালের অধিনায়ক লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।’

মেসি ও রোনালদোর দ্বৈরথকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হয়। ক্লাব ফুটবল থেকে ব্যক্তিগত পুরস্কার—বহু বছর ধরে তাঁদের তুলনা চলে এসেছে। তবে এবার মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ প্রান্তে এসে সেই প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে তাঁকে সম্মান জানালেন রোনালদো।

অন্যদিকে, রোনালদোর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্তুগালের জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে পর্তুগালের জার্সিতে তাঁর পরবর্তী অধ্যায় কীভাবে এগোয়, সেটিও এখন দেখার বিষয়।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: