এশিয়ার মুকুট ফেরাতে মরিয়া যুব টাইগাররা, প্রথম ম্যাচেই আফগানিস্তান!

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের মিশনে নামছে বাংলাদেশের যুবারা। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১৩তম আসর। আর

2026-10-08T17:59:00+00:00
2026-10-08T17:59:00+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
এশিয়ার মুকুট ফেরাতে মরিয়া যুব টাইগাররা, প্রথম ম্যাচেই আফগানিস্তান!
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের মিশনে নামছে বাংলাদেশের যুবারা। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১৩তম আসর। আর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো।

‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

প্রথম ম্যাচেই আফগানিস্তান

৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুরুতেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে যুব টাইগারদের।

এরপর ৭ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

শেষ চারের লড়াই ১২ নভেম্বর

দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ।

সেমিফাইনালের দুই বিজয়ী দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের যুব এশিয়া কাপের ফাইনাল।

সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ পেছনে ফেলে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই ওমানে পা রাখবে যুব টাইগাররা।

বাংলাদেশের ম্যাচসূচি

৫ নভেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

৭ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

৯ নভেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া

১২ নভেম্বর: সেমিফাইনাল

১৪ নভেম্বর: ফাইনাল


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: