নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে ‘পতিত দোসররা’ অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির

2026-10-07T17:05:34+00:00
2026-10-07T17:05:34+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে ‘পতিত দোসররা’ অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম 
সংগৃহীত ছবি
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিজভী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। বর্তমান সরকার দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না।

সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে—এটি খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। এতে ডেঙ্গুর জীবাণুবাহী মশার প্রজনন ঠেকানো সম্ভব হবে।

রিজভী আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হতো। জনগণের সুবিধার্থে বর্তমান সরকার এখন বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: