মিষ্টির শূন্য আসন ঘিরে বিএনপিতে তুমুল সমীকরণ, আলোচনায় যেসব নাম

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

একটি আসন, কিন্তু আলোচনায় একাধিক নাম। বিএনপির সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হওয়ার পর দলটির ভেতরে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। কে

2026-10-06T17:16:18+00:00
2026-10-06T17:16:18+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
মিষ্টির শূন্য আসন ঘিরে বিএনপিতে তুমুল সমীকরণ, আলোচনায় যেসব নাম
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম 
সংগৃহীত ছবি
একটি আসন, কিন্তু আলোচনায় একাধিক নাম। বিএনপির সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হওয়ার পর দলটির ভেতরে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। কে পাচ্ছেন মিষ্টির ছেড়ে যাওয়া আসন—এ প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে।

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনটিতে মনোনয়ন পেতে দলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী থেকে শুরু করে রাজনৈতিক পরিবারের সদস্য এবং পরিচিত পেশাজীবীদের কয়েকজনের নাম আলোচনায় এসেছে। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি।

সম্ভাব্য তালিকায় যেমন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের সদস্যরা, তেমনি মহিলা দল ও ছাত্রদলের নেত্রী, রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবং গণমাধ্যমের পরিচিত মুখও রয়েছেন।

আলোচনার কেন্দ্রে যারা

সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের মেয়ে নওশিন খান। তিনি বিশ্বব্যাংকে কর্মরত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের স্ত্রী এবং দলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশরাফী পাপিয়ার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরছে।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর আলীর স্ত্রী ডা. রাবেয়া আক্তারের নামও রয়েছে আলোচনায়।

সাংগঠনিক রাজনীতির নারী নেত্রীরাও দৌড়ে

শুধু প্রভাবশালী পরিবারের সদস্য নন, দলের সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় কয়েকজন নারী নেত্রীর নামও সম্ভাব্য তালিকায় এসেছে।

তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রেহানা আক্তার শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি।

অর্থাৎ, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে দলের মাঠপর্যায়ের সাংগঠনিক রাজনীতিতে সক্রিয়দের মধ্যেও আগ্রহ রয়েছে।

আলোচনায় রাজনৈতিক পরিবারের উত্তরসূরিরাও

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা কাজী রেহা কবির সিগমার নামও আলোচনায় এসেছে। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দলীয়ভাবে আবেদন গ্রহণের সুযোগ এলে তিনি মনোনয়ন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার প্রস্তুতি রাখছেন।

রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন জয়া কাজী। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের মেয়ে জয়া কাজী এর আগেও বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

গণমাধ্যমের পরিচিত মুখ কাজী জেসিন

সম্ভাব্য তালিকায় রয়েছে গণমাধ্যমের পরিচিত মুখ কাজী জেসিনের নামও। সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। চলতি বছরের আগস্টে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গ্রেড-১ পদে বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের মতে, তিনিও সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য তালিকায় রয়েছেন।

কেন এত আলোচনা?

মিষ্টির পদত্যাগের পর সংরক্ষিত নারী আসন-২৩ এখন স্বাভাবিকভাবেই বিএনপির মনোনয়ন-সমীকরণের কেন্দ্রে। আলোচনায় থাকা নামগুলো বিশ্লেষণ করলে মোটামুটি তিন ধরনের প্রার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে—দলের শীর্ষ নেতাদের পরিবারের সদস্য, দীর্ঘদিনের সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় নারী নেত্রী এবং রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনের পরিচিত মুখ।

তবে এসব নাম এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে এখনো দলীয়ভাবে আলোচনা হয়নি।

যেভাবে শূন্য হলো আসনটি

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে মিষ্টি ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

পরে ১ অক্টোবর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার জানান, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। এরপর সংসদ সচিবালয় আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

এখন অপেক্ষা শুধু বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের। একাধিক সম্ভাব্য নামের ভিড়ে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে মিষ্টির ছেড়ে যাওয়া সংরক্ষিত নারী আসন—সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: