তৃণমূলে ব্যাংকিং সেবা বাড়াতে নবীন কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগদান করা সিনিয়র অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

2026-10-07T15:46:36+00:00
2026-10-07T15:46:36+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
বিবিধ
তৃণমূলে ব্যাংকিং সেবা বাড়াতে নবীন কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগদান করা সিনিয়র অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস্ কনফারেন্স রুমে এ বিশেষ ক্লাস শুরু হয়। ৯০ মিনিটের সেশনে ব্যাংকের সদ্য যোগদান করা ২৫ জন সিনিয়র অফিসার অংশ নেন।

ক্লাসে গ্রামীণ অর্থনীতি সচল রাখা, ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোগে সময়মতো ঋণ বিতরণ, দক্ষতার সঙ্গে ঋণ আদায় এবং তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্যাংকের চেয়ারম্যান। পাশাপাশি সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করতে ব্যাংকিং সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সেশনের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সেবা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য দক্ষ, সৎ ও জনবান্ধব ব্যাংকার গড়ে তোলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক ব্যাংকিং সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: