ইআবিতে মাস্টার ট্রেইনার বাছাইয়ের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসার শিক্ষকদের মধ্য থেকে দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

2026-10-05T12:36:14+00:00
2026-10-05T12:36:14+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
বিবিধ
ইআবিতে মাস্টার ট্রেইনার বাছাইয়ের প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম 
সংগৃহীত ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসার শিক্ষকদের মধ্য থেকে দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মসূচির আয়োজন করেছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, মাদরাসা শিক্ষার গুণগত ও যুগোপযোগী উন্নয়নে দক্ষ শিক্ষক তৈরির বিকল্প নেই। দক্ষ মাস্টার ট্রেইনারদের মাধ্যমে মানসম্মত শিক্ষক তৈরির প্রক্রিয়া আরও গতিশীল করা সম্ভব।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক শিক্ষণ-পদ্ধতিতে প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। নির্বাচিত মাস্টার ট্রেইনাররা নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশের মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণ দিলে কার্যকর প্রশিক্ষণ নেটওয়ার্ক গড়ে উঠবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ও আইকিউএসি-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী ও ট্রেজারার শাহিনুল ইসলাম।

প্রশিক্ষণে নির্বাচিত ৩০ জন শিক্ষক মডেল ক্লাস উপস্থাপন করছেন। উপস্থাপনা, বিষয়ভিত্তিক দক্ষতা, প্রশিক্ষণ পরিচালনা, উপস্থাপন কৌশল ও অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করার সক্ষমতার ভিত্তিতে মাস্টার ট্রেইনার নির্বাচন করা হবে।

মূল্যায়ন শেষে নির্বাচিত শিক্ষকদের সনদ দেওয়া হবে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি নিজ প্রতিষ্ঠান ও অধিভুক্ত মাদরাসাগুলোতে ইন-হাউস প্রশিক্ষণ পরিচালনা করবেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: