অপুর চোখে চোখ আদরের, রাজকীয় রূপে নতুন জুটির প্রেমের ঝলক!

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। রাজকীয় সাজে রোমান্টিক ফটোশুটে অংশ

2026-10-05T17:25:54+00:00
2026-10-05T17:25:54+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
বিনোদন
অপুর চোখে চোখ আদরের, রাজকীয় রূপে নতুন জুটির প্রেমের ঝলক!
বিনোদন ডেস্ক
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। রাজকীয় সাজে রোমান্টিক ফটোশুটে অংশ নিয়ে এরই মধ্যে নেটদুনিয়ায় আলোচনায় এসেছেন এই নতুন জুটি।

রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি হয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস ও আদর আজাদ। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটির নির্মাণকাজ বর্তমানে চলছে। এর পাশাপাশি এই জুটির হাতে রয়েছে আরও একটি সিনেমা, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সিনেমা মুক্তির আগেই তাদের নতুন লুকের ফটোশুট ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোশুটের ভিডিওতে রাজকীয় পোশাকে দেখা গেছে অপু ও আদরকে। ক্যামেরার সামনে তাদের রোমান্টিক উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের।

ফটোশুটের ভিডিও শেয়ার করে আদর আজাদ লিখেছেন, ‘কিছু মুহূর্তের জন্য কোনো চিত্রনাট্যের প্রয়োজন হয় না। সেগুলো কেবল স্মৃতি হয়েই থেকে যায়।’ অন্যদিকে অপু বিশ্বাস লিখেছেন, ‘প্রতিটি প্রেমের গল্পই সুন্দর, তবে আমাদের গল্পটিই আমার সবচেয়ে প্রিয়।’

জানা গেছে, সেলিব্রিটি স্টাইলিস্ট ও কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর বিশেষ ভাবনায় ফটোশুটটি করা হয়েছে। কক্সবাজারের মনোরম সমুদ্রসৈকতে একটি মেকওভার প্রতিষ্ঠানের প্রমোশনাল ফটোশুট ও রিলস ভিডিওতে অংশ নেন তারা।

ভিডিওতে আবেদনময়ী সাজে অপু বিশ্বাসের পাশাপাশি ঐতিহ্যবাহী শেরওয়ানিতে দেখা যায় আদর আজাদকে। দুজনের পোশাক, লুক ও ক্যামেরার সামনে উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

সিনেমা মুক্তির আগেই অপু-আদরের এই রোমান্টিক কেমিস্ট্রি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ফটোশুটের ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। সব মিলিয়ে নতুন এই জুটির অন-স্ক্রিন রসায়ন কেমন হবে, তা দেখতে এখন থেকেই আগ্রহী দর্শকরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: