রান্নার গ্যাসের দামেই এবার ‘আগুন’, একসঙ্গে বাড়ল ২৫২ টাকা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। নতুন নির্ধারিত মূল্যে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে

2026-10-04T16:45:27+00:00
2026-10-04T16:45:27+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
রান্নার গ্যাসের দামেই এবার ‘আগুন’, একসঙ্গে বাড়ল ২৫২ টাকা
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। নতুন নির্ধারিত মূল্যে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) নতুন এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম বেড়ে দাঁড়াল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ একবারে ২৫২ টাকা দাম বাড়ানো হয়েছে।

তবে সরকারি দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত থাকলেও বাজারে অনেক সময় ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রির অভিযোগ ছিল।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে এই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ায় এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তাদের রান্নার জ্বালানি ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: