সাদিয়া আয়মানের তীব্র ক্ষোভ—‘অশিক্ষিত, চাঁদাবাজে দেশটা ভরে গেছে’

বিনোদন ডেস্ক

বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক

2026-09-27T15:38:38+00:00
2026-09-27T15:38:38+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সাদিয়া আয়মানের তীব্র ক্ষোভ—‘অশিক্ষিত, চাঁদাবাজে দেশটা ভরে গেছে’
বিনোদন ডেস্ক
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে হামলার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিয়া আয়মান লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

হামলার ঘটনাকে চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

পরে তাঁর পোস্টের কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্যের জবাব দেন সাদিয়া। সেখানে তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা তাঁর পোস্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, তারা মূলত চাঁদাবাজদের পক্ষ নিচ্ছেন।

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। সালমানের অভিযোগ, চাঁদা দাবির বিরোধের জেরে তাঁর স্টুডিওতে হামলা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি; নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে এবং সালমানের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববার পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে হামলার পর নিজের ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও প্রকাশ করে সালমান মুক্তাদির বলেন, হামলায় তাঁর পুরো স্টুডিও ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি হলেও কাজ থামাবেন না এবং নতুন করে আরও বড় কিছু করার চেষ্টা করবেন।

হামলার ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্তের মাধ্যমে নিশ্চিত তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: