হামলায় স্টুডিও ধ্বংস, ধ্বংসস্তূপ থেকেই সালমানের বার্তা—‘দিস ইজ নরমাল’

বিনোদন ডেস্ক

বিনোদন

হামলা ও ব্যাপক ভাঙচুরে লন্ডভন্ড হয়ে গেছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্বপ্নের স্টুডিও। তবে এতে দমে যাননি তিনি। ক্ষতিগ্রস্ত স্টুডিওর

2026-09-27T15:14:17+00:00
2026-09-27T15:14:17+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
হামলায় স্টুডিও ধ্বংস, ধ্বংসস্তূপ থেকেই সালমানের বার্তা—‘দিস ইজ নরমাল’
বিনোদন ডেস্ক
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
সংগৃহীত ছবি
হামলা ও ব্যাপক ভাঙচুরে লন্ডভন্ড হয়ে গেছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্বপ্নের স্টুডিও। তবে এতে দমে যাননি তিনি। ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভেতর দাঁড়িয়েই ভিডিও বার্তা দিয়েছেন সালমান। সেখানে ধ্বংসযজ্ঞের চিত্র দেখানোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি।

স্টুডিওর ভাঙা আসবাব ও ছন্নছাড়া সেটের মধ্যে হাঁটতে হাঁটতে সালমান বলেন, ‘ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ওনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিহ্ন। চেয়ার, টেবিলসহ নানা সরঞ্জাম এলোমেলো হয়ে পড়ে আছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা স্টুডিওটির এমন অবস্থা তুলে ধরতে গিয়ে সালমান জানান, হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার কারণ প্রসঙ্গে সালমান বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ আ নরমাল সিটিজেন হিসেবে।’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তরুণ উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশেও বার্তা দেন তিনি। সালমানের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক কোনো পক্ষের সঙ্গে না থেকে স্বাধীনভাবে কাজ করতে গেলে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং তাঁর স্টুডিওতে হামলার ঘটনাকে তিনি সেই বাস্তবতার উদাহরণ হিসেবে দেখছেন।

তবে স্টুডিওর সরঞ্জাম ও মালামালের ক্ষতি হলেও নিজের আত্মবিশ্বাস হারাননি সালমান। তিনি জানান, ধ্বংস হয়ে যাওয়া জায়গা থেকেই আবার নতুন করে শুরু করবেন।

এর আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, সালমান মুক্তাদির এর আগে হামলার পেছনে চাঁদা দাবির অভিযোগ তুলেছিলেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তাধীন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: