জাঁকজমক নয়, বিয়ের টাকা অসহায়দের দিতে চান শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক

বিনোদন

৪০ বছর বয়সী অভিনেত্রী শ্রুতি হাসান এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। ব্যক্তিজীবনে একাধিক সম্পর্কে জড়ালেও বিয়ে নিয়ে তার ভাবনা বেশ

2026-09-23T19:22:35+00:00
2026-09-23T19:22:35+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
জাঁকজমক নয়, বিয়ের টাকা অসহায়দের দিতে চান শ্রুতি হাসান
বিনোদন ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম 
জাঁকজমক নয়, বিয়ের টাকা অসহায়দের দিতে চান শ্রুতি হাসান
৪০ বছর বয়সী অভিনেত্রী শ্রুতি হাসান এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। ব্যক্তিজীবনে একাধিক সম্পর্কে জড়ালেও বিয়ে নিয়ে তার ভাবনা বেশ আলাদা। দক্ষিণ ভারতীয় সিনেমার এই অভিনেত্রী মনে করেন, বিয়ে শুধু আনুষ্ঠানিকতা বা কাগজে-কলমের সম্পর্ক নয়; বরং দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা ও সম্মানের বন্ধন।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে ব্যক্তিজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন শ্রুতি। সেখানেই উঠে আসে বিয়ে প্রসঙ্গ।

শ্রুতির মতে, বিয়ের আনুষ্ঠানিকতার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দুজন মানুষের প্রতিদিন একে অপরকে বেছে নেওয়া এবং সম্পর্কের প্রতি সম্মান রাখা।

অভিনেত্রীর ভাষায়, সঙ্গীর সঙ্গে প্রতিদিনের ভালোবাসা ও পারস্পরিক সিদ্ধান্তই তার কাছে সম্পর্কের আসল ভিত্তি। কোনো কাগজপত্র সেই বন্ধনের মূল কারণ হতে পারে না।

বিয়ের অনুষ্ঠান নিয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, বিয়েতে বিপুল অর্থ খরচ করে জাঁকজমকপূর্ণ আয়োজন করার চেয়ে সেই অর্থ মানুষের কল্যাণে ব্যবহার করা বেশি অর্থবহ হতে পারে।

তিনি বলেন, বিয়ের জন্য অযথা অর্থ ব্যয় না করে সেই টাকা দাতব্য কাজে বা অসহায় মানুষের সহায়তায় ব্যয় করা যেতে পারে।

তবে যারা বড় পরিসরে বিয়ের আয়োজন করেন, তাদের সমালোচনা করছেন না বলেও স্পষ্ট করেছেন শ্রুতি। বরং বিয়েতে বিপুল অর্থ খরচের বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে ভাবায় বলে জানিয়েছেন তিনি।

অতীতে সম্পর্কের মধ্যে ছিলেন শ্রুতি। একসময় বিয়ের কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি।

তবে সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা তার মধ্যে বিয়ে নিয়ে কোনো ভয় তৈরি করেনি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

মাতৃত্ব নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রুতি। তিনি জানিয়েছেন, মা হওয়ার বিষয়টি তার কাছে ভালো লাগার এবং ব্যক্তিগত ইচ্ছার জায়গা।

তবে পরিবার কিংবা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের সিদ্ধান্ত ও ইচ্ছা থেকেই ভবিষ্যতে মাতৃত্বকে দেখতে চান তিনি।

অভিনয়ে বর্তমানে শ্রুতির হাতে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা।

তামিল সিনেমা ‘ট্রেন’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’-এর শুটিং চলছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: