অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ এবার হাতের মুঠোয়

বিনোদন ডেস্ক

বিনোদন

বড় পর্দায় দীর্ঘ বিরতির পর যে সিনেমা দিয়ে ফের আলোচনায় এসেছিলেন অপি করিম, এবার সেই ‘মায়ার জঞ্জাল’ দেখতে আর প্রেক্ষাগৃহে

2026-09-23T14:53:26+00:00
2026-09-23T14:53:26+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ এবার হাতের মুঠোয়
বিনোদন ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বড় পর্দায় দীর্ঘ বিরতির পর যে সিনেমা দিয়ে ফের আলোচনায় এসেছিলেন অপি করিম, এবার সেই ‘মায়ার জঞ্জাল’ দেখতে আর প্রেক্ষাগৃহে যেতে হবে না। দুই বাংলার দর্শকদের প্রশংসা পাওয়া সিনেমাটি এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ফলে ঘরে বসেই দেখা যাবে অপি করিম ও ঋত্বিক চক্রবর্তীর আলোচিত জুটি।

একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন অপি করিম। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মায়ার জঞ্জাল’। সিনেমাটিতে কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন অপি। তাদের অভিনয় দর্শক-সমালোচকদের মধ্যে প্রশংসা কুড়ায়।

এবার সেই আলোচিত সিনেমাটিই দর্শকদের জন্য হাজির হলো ওটিটিতে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় চরকিতে মুক্তি পেয়েছে ‘মায়ার জঞ্জাল’।

মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে সিনেমা

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ।

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প—‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

গল্পে অপি করিমের চরিত্রের নাম ‘সোমা’। তার স্বামী ‘চন্দন’ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষসহ অনেকে।

পুরস্কারেও আলোচিত ‘মায়ার জঞ্জাল’

প্রেক্ষাগৃহে মুক্তির পর শুধু দর্শক-সমালোচকদের প্রশংসাই নয়, পুরস্কারের মঞ্চেও জায়গা করে নেয় সিনেমাটি।

২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় ‘মায়ার জঞ্জাল’ জেতে সাতটি পুরস্কার।

দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে নির্মিত এই সিনেমায় অপি করিম ও ঋত্বিক চক্রবর্তীর অভিনয় যেমন আলোচনায় এসেছিল, তেমনি গল্প ও নির্মাণশৈলীও প্রশংসিত হয়।

দীর্ঘদিন পর অপি করিমের আলোচিত সিনেমাটি এবার ওটিটিতে মুক্তি পাওয়ায় নতুন করে দর্শকদের আগ্রহের কেন্দ্রে এসেছে ‘মায়ার জঞ্জাল’।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: