রাত ২টায় মেকআপহীন ছবি, সাদিয়া আয়মানের পোস্টে চমক

বিনোদন ডেস্ক

বিনোদন

মধ্যরাত পেরিয়ে ঘড়ির কাঁটা তখন ২টা। হঠাৎ ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে অনুসারীদের নজর কাড়লেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাকে

2026-09-23T19:00:08+00:00
2026-09-23T19:00:08+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
রাত ২টায় মেকআপহীন ছবি, সাদিয়া আয়মানের পোস্টে চমক
বিনোদন ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম 
অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি : অভিনেত্রীর ফেসবুক
মধ্যরাত পেরিয়ে ঘড়ির কাঁটা তখন ২টা। হঠাৎ ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে অনুসারীদের নজর কাড়লেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারেই সাদামাটা ও মেকআপহীন লুকে।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন অভিনেত্রী।


ছবিগুলোর দুটিতে সাদিয়াকে দেখা গেছে ফুলের তোড়া হাতে নিয়ে সেলফি তুলতে। অন্য একটি ছবিতে ফুলের পাশে বসে ছিল তার প্রিয় বিড়াল।

মেকআপ ছাড়াই তোলা এসব ছবিতে অভিনেত্রীর স্বাভাবিক লুকই ফুটে উঠেছে। তবে মাঝরাতে হঠাৎ এমন ছবি পোস্ট করার কারণ নিয়েই তৈরি হয় কৌতূহল।

সাদিয়ার পোস্টের ক্যাপশনেই মিলেছে সেই উত্তর। তিনি জানিয়েছেন, ছবিগুলো প্রায় সাত মাস ধরে তার কাছে সংরক্ষিত ছিল। মেকআপহীন সেলফিগুলো ভালো লাগায় আর রেখে দিতে পারেননি।

অর্থাৎ, সাত মাস আগে ফুলের তোড়া উপহার পাওয়ার সময়ই ছবিগুলো তুলেছিলেন অভিনেত্রী। এতদিন পর মধ্যরাতে সেগুলো প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবি প্রকাশের পর সাদিয়ার অনুসারীদের কাছ থেকে এসেছে নানা প্রশংসা। কেউ তার হাসির প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, দীর্ঘ অপেক্ষার পর হলেও ছবিগুলো প্রকাশ করার মতোই ছিল।

অনেকেই তার মেকআপহীন স্বাভাবিক চেহারার প্রশংসা করেছেন। তবে বরাবরের মতো এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক ‘বিষণ্ন মেঘ’-এ। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশারসহ অনেকে।

গত ১৯ সেপ্টেম্বর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি ইতোমধ্যে ৩২ লাখের বেশি ভিউ পেয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: