শখের ‘নতুন রূপ’, সাত মাসে ঝরালেন ১৫ কেজি

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ বিরতির পর নতুন রূপে আলোচনায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি একটি ফ্যাশন শোতে তাকে দেখে চমকে

2026-09-22T18:58:30+00:00
2026-09-22T18:59:07+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
শখের ‘নতুন রূপ’, সাত মাসে ঝরালেন ১৫ কেজি
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ বিরতির পর নতুন রূপে আলোচনায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি একটি ফ্যাশন শোতে তাকে দেখে চমকে ওঠেন অনেকেই। কারণ, সাত মাসের ব্যবধানে ১৫ কেজি ওজন কমিয়ে এখন ৫৫ কেজিতে রয়েছেন এই অভিনেত্রী।

শখের এই পরিবর্তনের পেছনে শুধু নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইচ্ছা নয়, রয়েছে স্বাস্থ্যগত কারণও। প্রায় আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন, ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারে নিয়ন্ত্রণ আনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা শুরু করেন তিনি।

সন্তান জন্মের পর শখের ওজন বেড়ে প্রায় ৮০ কেজিতে পৌঁছেছিল। পরে তা ৭০ কেজিতে নামলেও দীর্ঘদিন আর কমছিল না। এর আগে কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও ব্যায়াম শুরু করলেও নিয়ম ধরে রাখতে পারেননি তিনি।

তবে এবার স্বাস্থ্যগত কারণেই জীবনযাপনে পরিবর্তন আনেন শখ। প্রিয় খাবার গরুর মাংসও কমিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এবারের কোরবানির ঈদে মাত্র দুই টুকরা গরুর মাংস খেয়েছেন। বর্তমানে খাবারের তালিকায় বেশি রাখছেন সবজি, মুরগি ও ডিম। বাদ দিয়েছেন আলু। পাশাপাশি বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন।

ওজন কমানোর পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন শখ। বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।

ইতোমধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে আবারও নিয়মিত সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ফলে নিজেকে নতুনভাবে প্রস্তুত করার পাশাপাশি পর্দায় ফেরার অপেক্ষাতেও রয়েছেন শখ। দীর্ঘ বিরতির পর নতুন লুকে প্রিয় অভিনেত্রীকে দেখার অপেক্ষায় তার ভক্তরাও।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: