জাতীয় দলের জার্সি তুলে রাখলেন মার্ক উড

ক্রীড়া ডেস্ক

খেলা

চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। ৩৭ বছরে পা দেওয়ার আগে জাতীয় দলের

2026-09-22T17:27:31+00:00
2026-09-22T17:27:31+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জাতীয় দলের জার্সি তুলে রাখলেন মার্ক উড
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম 
সংগৃহীত ছবি

চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। ৩৭ বছরে পা দেওয়ার আগে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম গতিময় এই বোলার।

গত নভেম্বরে অ্যাশেজে পার্থ টেস্টে হাঁটুতে চোট পাওয়ার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি উড। শেষ পর্যন্ত সেই চোটই তাঁর ক্যারিয়ারে ইতি টেনে দিল।

ইংল্যান্ডের হয়ে ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় উডের। দীর্ঘ ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ১৪৬ ম্যাচে তাঁর শিকার ২৫৩ উইকেট। এর মধ্যে ৩৮ টেস্টে ১১৯, ৭০ ওয়ানডেতে ৮০ এবং ৩৮ টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের ২০১৫ অ্যাশেজ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন উড। গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে উড বলেন, চোটের সঙ্গে দীর্ঘ লড়াই তাঁকে মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়েছে। তবে ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ার ইচ্ছা তাঁর কখনো ছিল না।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও পুরোপুরি ক্রিকেট ছাড়ছেন না উড। ডারহামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি কোচিংয়েও ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছেন এই পেসার।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: