যুক্তরাষ্ট্রকে ‘অবাক করা’ নতুন অস্ত্রের মোক্ষম জবাব দেওয়ার বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো নতুন সামরিক অভিযানের বিপরীতে নজিরবিহীন পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী 'ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস'

2026-09-21T17:52:26+00:00
2026-09-21T17:52:26+00:00
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রকে ‘অবাক করা’ নতুন অস্ত্রের মোক্ষম জবাব দেওয়ার বার্তা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম 
যুক্তরাষ্ট্রকে ‘অবাক করা’ নতুন অস্ত্রের মোক্ষম জবাব দেওয়ার বার্তা ইরানের
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো নতুন সামরিক অভিযানের বিপরীতে নজিরবিহীন পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী 'ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস' (আইআরজিসি)। ওয়াশিংটন পুনরায় আক্রমণ চালালে তেহরানের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি বিশ্ববাসীকে চমকে দেওয়ার মতো নতুন প্রযুক্তির অস্ত্র ব্যবহারের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র জানান, মার্কিন আগ্রাসন হলে ইরানের প্রতিরক্ষা ও আক্রমণের কৌশলে আমূল পরিবর্তন আনা হবে। তিনি স্পষ্ট করেন যে, পূর্ববর্তী সংঘাতগুলোর চেয়ে এবারের আক্রমণের ধরণ ও লক্ষ্যবস্তু সম্পূর্ণ আলাদা হবে। আগে যেসব স্পর্শকাতর মার্কিন স্থাপনায় আঘাত করা হয়নি, এবার সেগুলোকে সরাসরি টার্গেট করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে যেকোনো দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্রস্তুতি তাদের রয়েছে বলেও দাবি করা হয়।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলার ছক কষছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালির কৌশলগত জলপথে বাণিজ্য ও সামরিক উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন চাপ মোকাবিলায় নিজেদের সর্বাত্মক শক্তির জানান দিতেই তেহরান এই বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: