ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহত নিয়ে বিস্ফোরক দাবি, পেন্টাগনের হিসাবের চেয়ে বেশি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে ঘিরে চলমান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে,

2026-09-20T19:39:32+00:00
2026-09-20T19:39:32+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহত নিয়ে বিস্ফোরক দাবি, পেন্টাগনের হিসাবের চেয়ে বেশি!
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম 
ওয়াশিংটন পোস্ট জানায়, এই যুদ্ধে অন্তত ২২ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। ছবি: রয়টার্স
ইরানকে ঘিরে চলমান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পেন্টাগনের প্রকাশিত হিসাবের চেয়ে অন্তত চারজন বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে এ প্রতিবেদনকে সরাসরি অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট পাঁচজন অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, চলমান সংঘাতে অন্তত ২২ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। পেন্টাগনের প্রকাশ্য তথ্যভান্ডারে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা তার চেয়ে অন্তত চারজন বেশি বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, অপ্রকাশিত ওই মৃত্যুগুলোর সবগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রের সংঘর্ষে ঘটেনি। তবে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যরা এসব প্রাণহানির শিকার হয়েছেন বলে এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে।

এদিকে ওয়াশিংটন পোস্টের এই দাবি প্রত্যাখ্যান করেছেন পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন।

প্রতিবেদন প্রকাশের পর নিহতের সংখ্যা নিয়ে পেন্টাগনের প্রকাশ্য হিসাব ও ওয়াশিংটন পোস্টের দাবির মধ্যে পার্থক্যের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ফলে ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন সেনা নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখন পর্যন্ত পরস্পরবিরোধী তথ্যই সামনে রয়েছে।

সূত্র: রয়টার্স


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: