‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের তদারকি ও উন্নয়নের জন্য ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এআইবিষয়ক

2026-09-20T12:46:34+00:00
2026-09-20T12:46:34+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম 
সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের তদারকি ও উন্নয়নের জন্য ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এআইবিষয়ক একজন ‘জার’ বা বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এআই শিল্পের বিকাশে তার প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না। তবে প্রযুক্তিটির অপব্যবহার বা অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় বিদ্যমান দেওয়ানি ও ফৌজদারি বিচারব্যবস্থা ব্যবহার করা হবে বলে জানান তিনি।

ট্রাম্প ‘এআই ফোর্স’-কে তার প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর সঙ্গে তুলনা করেছেন। তবে নতুন এই উদ্যোগের কাঠামো, দায়িত্ব, বাজেট বা কার্যক্রম শুরুর সময় সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। ‘এআই জার’ কবে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও নির্দিষ্ট সময়সীমা দেননি।

এদিকে, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতে উদ্বেগ বাড়ছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইসহ কয়েকজন প্রযুক্তি নেতা এআই উন্নয়নের গতি ও নিরাপত্তা নিয়ে সতর্কতার কথা বলেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতায় এআই নেতৃত্ব ধরে রাখার ওপর জোর দিচ্ছেন ট্রাম্প।

ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন এআইয়ের নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও দ্রুত বিকাশ নিয়ে যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতর্ক চলছে। 



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: