ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত

2026-09-21T13:07:44+00:00
2026-09-21T13:07:44+00:00
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম 
সংগৃহীত ছবি

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রার আগে তাকে আটক করা হলো।

লাহোরের ডেপুটি কমিশনারের ২০ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী, আলিমাকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। তাকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটকাদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশের মাধ্যমে ইমরান খানের সমর্থকদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করছিলেন আলিমা। তবে পিটিআই এ অভিযোগ প্রত্যাখ্যান করে তার আটকের প্রতিবাদ জানিয়েছে।

পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির প্রস্তুতির মধ্যেই আলিমাকে আটক করা হয়েছে। দলটির ঘোষিত কর্মসূচির মূল দাবি ইমরান খানের মুক্তি।

এদিকে আলিমার ছেলে শাহরেজ খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়ের অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: