প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরিফুল, খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার আরিফুল ইসলাম। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)

2026-09-20T19:01:38+00:00
2026-09-20T19:01:38+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরিফুল, খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে
ক্রীড়া ডেস্ক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার আরিফুল ইসলাম। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার।

এনপিএলের একই দলে আরিফুলের সঙ্গে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার আকবর আলি। ফলে বিদেশের মাটিতে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে দুই বাংলাদেশিকে দেখা যাবে।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেললেও দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ছিল না আরিফুলের। এনপিএল দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

সর্বশেষ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন আরিফুল। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ২১৯ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৩৮.৬০। আসরে দুটি অর্ধশতকও তুলে নেন এই তরুণ ব্যাটার।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন আরিফুল। আগ্রাসী ব্যাটিংয়ের সেই পারফরম্যান্সের পর এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন তিনি।

এনপিএলে কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নেমে নিজের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন অধ্যায় শুরু করবেন আরিফুল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: